বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

অবশেষে দেখা মিলল চিত্রনায়িকা বুবলীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৫৩ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। চলতি বছর শুরুর দিকে হঠাৎ গাঁ ঢাকা দেন এই নায়িকা। ওই সময়ই গুঞ্জন ওঠে, শাকিব-বুবলী বিয়ে করেছেন! তিনি সন্তানসম্ভ্যবা। আর সন্তান জন্মদানের উদ্দেশ্যেই বিদেশে পাড়ি জমিয়েছেন বুবলী। যদিও এমন গুঞ্জনের সত্যতা এখনো মেলেনি।

এদিকে, দীর্ঘ সময় আড়ালে থাকা বুবলীকে এবার দেখা গেছে। কোনো সিনেমার শুটিং কিংবা স্বশরীরে নয়, তাকে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। গতকাল তিনি তার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ক্যাপশন বিহীন একটি ছবি। যদিও এর আগে, এই অভিনেত্রী যোগাযোগ মাধ্যমগুলোতে মাঝে মধ্যে পোস্ট দিয়েছিলেন। তবে নতুন ছবি প্রকাশ করেননি। আড়ালে থাকা বুবলী দেখতে কেমন তা কেবল তার ভক্তরাই বলতে পারবেন।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে একে একে ১০টি ছবিতে অভিনয় করেছেন বুবলী। সবশেষ এই তারকা জুটি অভিনয় করেছেন ‘বীর’ চলচ্চিত্রে। কাজী হায়াতের পরিচালনায় ছবিটি মুক্তি পায় চলতি বছর ভালোবাসা দিবসে। শাকিবের বাইরে বুবলী অভিনয় করেছেন ‘ক্যাসিনো’ শিরোনামের একটি ছবিতে। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। আর এতে তার সঙ্গে জুটি বেঁধেছে চিত্রনায়ক নিরব। ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com