মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

এমসিসির ২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩২১ বার

ঐতিহ্যবাহী মেরিলিবন ক্রিকেট ক্লাবে (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্ল্যার কনর। ইংল্যান্ড নারী দলের সাবেক এই অধিনায়ক ২০২১ সালের ১ অক্টোবর মর্যাদাপূর্ণ এই পদে আসীন হবেন।

গতকাল বুধবার অনলাইনে অনুষ্ঠিত এমসিসির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩ বছর বয়সী কনর বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। আর এমসিসির বর্তমান প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন কনর। যদিও শ্রীলঙ্কান গ্রেটকে দ্বিতীয় মেয়াদে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৪৩ বছর বয়সী কনর। সাবেক এই নারী ইংলিশ ক্রিকেটার বলেন, ‘এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ায় আমি খুব সম্মানিত বোধ করছি। ক্রিকেট আগেই আমার জীবনকে সমৃদ্ধ করেছে আর এখন পেলাম দারুণ এই সম্মান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com