রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাবির সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে কাল লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সামরিক বিমান হামলা

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের স্কুলে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুসহ কয়েকজন স্কুলশিক্ষার্থী রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী পক্ষের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও বৌদ্ধমঠের চত্বরে এ হামলা চালানো হয়। ওই সময় সেখানে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এনইউজি এবং বিরোধীদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তর্বর্তী মাগওয়ে ফেডারেল ইউনিট সরকারের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় চারটি ৫০০ পাউন্ডের বোমা, ১২টি গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। এনইউজির মুখপাত্র নে ফোন লাত এবং স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান হামলা ও গোলাবর্ষণে নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী গোষ্ঠীর নয় যোদ্ধা নিহত হয়েছেন।

স্থানীয় ওই প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় এলাকায় কোনো সক্রিয় সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতেন মাত্র।

তবে সামরিক জান্তার সমর্থক কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, বিদ্রোহী বাহিনীর সদস্যদের সমাবেশ ও একটি সমাপনী অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। দেশটির সরকারের পক্ষ থেকেও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

এনইউজির সংরক্ষিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় মোট ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।

এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হামলাটিকে বিনা উসকানিতে চালানো আক্রমণ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। তাদের দাবি, এটি যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় ব্যবহারের জন্য হামলার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে জাতিসংঘ, আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে বিমান জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তির সরবরাহ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এতে এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

উল্লেখ্য, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে সংঘটিত অপরাধের ঘটনায় মিয়ানমার গণহত্যা করেছে বলে এক সপ্তাহ আগে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com