রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সামরিক বিমান হামলা থামছে না আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম

তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১১ বার

যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে ছেলের মৃত্যুর সময় শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি নিয়ে তৈরি হওয়া আলোচনা প্রসঙ্গে তিনি দাবি করেছেন, তার প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

রোববার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খাঁন। তিনি বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে তিনি কথা বলেছেন। ডিসি তাকে জানিয়েছেন, শারমিনের প্যারোলে মুক্তির জন্য তাদের কাছে কোনো আবেদন কিংবা ফোনকল আসেনি।

রাশেদ খাঁন আরও জানান, শারমিনের স্বামী কিংবা পরিবারের অন্য কেউ তার সন্তানের মৃত্যুর বিষয়টি অবহিত করে প্যারোলে মুক্তির আবেদন করেননি। বরং পরিবারের পক্ষ থেকে কারাফটকে মরদেহ নিয়ে যাওয়ার পরও সিনিয়র জেলারের পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়নি। তবে সিনিয়র জেলার আইনগতভাবে কোনো আসামিকে তার পরিবারের সদস্যের মরদেহ দেখানোর এখতিয়ার রাখেন বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর ছেলে তূর্যের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

তিনি বলেন, শারমিন সুলতানার গ্রেপ্তারের পর যখন জানা যায়, তার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে, তখন সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তার জামিনে মুক্তির দাবিতে লেখালেখি করেছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আর আলোচনায় আসেনি। তূর্যের মৃত্যুর পর আবারও সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। ব্যক্তিগতভাবেও তিনি এ ঘটনায় ব্যথিত বলে জানান।

শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারেন।

রাশেদ খাঁনের ভাষ্য, তূর্যের পরিবার যদি শারমিন সুলতানার প্যারোলে মুক্তির আবেদন করত, তাহলে সেই আবেদন নাকচ করা হলে সরকারকে এ বিষয়ে দায়ী করার সুযোগ থাকত। কিন্তু আবেদনই করা হয়নি।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গোপালগঞ্জের মতো জায়গায়ও সরকার দমন-পীড়নের পথে না গিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সেখানে সন্তানের মৃত্যুর ঘটনায় একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না, এমনটি কোনোভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, তূর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসককে অবহিত করত, তাহলে হয়তো এই হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হতো না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com