রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
আ. লীগ নেতা গোলাম রব্বানী ও সাদ্দাম গ্রেপ্তার ঢাবির সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে কাল লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

ঢাবির সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে কাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধন প্রক্রিয়া কাল সোমবার (৩০ নভেম্বর) শেষ হচ্ছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া সোমবার (৩০ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত এই সমাবর্তনে অংশ নিতে ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ১৮ হাজারের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ৪ বছর পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।

পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করছি। এখন পর্যন্ত সমাবর্তনে অংশ নিতে ৩৮ হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। আমরা ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ আশা করছি।তিনি আরো বলেন, সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক আতসুশি সুনামি। আমরা তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।

আগামী সোমবার পর্যন্ত ‎অনলাইনে মোট চারটি ধাপে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।আগ্রহীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট (https://convocation.du.ac.bd) ভিজিট করে আবেদন করতে হবে। আবেদনকারীদের আগামী ৩০ নভেম্বরের (রাত ১১:৫৯ মিনিট) মধ্যে অবশ্যই প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। এরপর আগামী ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের পেমেন্ট সম্পন্ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com