শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ফাহিমের জানাজা আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩০৫ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খুন হওয়া বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপস ‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র জানাজা আজ রোববার অনুষ্ঠিত হবে। আজ রোববার নিউইয়র্ক স্থানীয় সময় দুপুর ১২টায় এ জানাজা অনুষ্ঠিত হবে।

নিহত ফাহিম সালেহ’র পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক শহরের পোকেস্পী রুরাল সেমিট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হবে। এরইমধ্যে ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বোন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে নিউইয়র্কে পৌঁছেছেন।

এদিকে, মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহত ফাহিমের পরিবারকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলার উপদেশ দেওয়া হয়েছে।

গত সোমবার নিজ ফ্ল্যাটে খুন হন ফাহিম সালেহ। গত শুক্রবার এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন ফাহিমের সাবেক সহকারী টাইরেস ডেভন হাসপিল। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল শনিবার অভিযুক্ত হাসপিলকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হলে তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। তিনি জামিন চাইলে তা বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com