শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

থানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া সেই ‘সাংবাদিক’ লাইজু গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৭৯ বার

নিষিদ্ধ মাদক ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন পটিয়া উপজেলার কথিত স্থানীয় নারী সাংবাদিক মোছাম্মৎ লাইজু। গত ৩১ জানুয়ারি তাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে সেখানকার টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান তিনি। দীর্ঘ ৫ মাস ২০ দিন পর তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৯ মে রাজধানীর সাভার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার লাইজুকে পটিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রিমান্ডের দায়িত্ব পেয়েছেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরো বিকাশ। গতকাল লাইজুকে থানায় আনা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘লাইজু থানা থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় সময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে যেত। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযানও পরিচালনা করা হয়। তিনি আনোয়ারা, বাঁশখালী হয়ে কক্সবাজারে আসতেন।’

‘আমাদের নতুন সময়’ নামে রাজধানী থেকে প্রকাশিত একটি দৈনিকের পটিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানাতেন মোছাম্মৎ লাইজু। গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

সেদিন লাইজুর কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার হয়। পরে তাকে থানায় নিয়ে হেফাজতে রাখে পুলিশ। সেদিনই থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com