বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

স্ত্রীসহ আটক ভুয়া সচিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৯৪ বার

প্রতারণার অভিযোগে যশোরের গোয়েন্দা পুলিশ শেরপুর জেলা থেকে এক ভুয়া সচিব ও তার স্ত্রীকে আটক করেছে। আটককৃতরা হলোÑ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বালিয়াচ-ি গ্রামের লতিফ মাস্টারের ছেলে শাহাদত হোসেন ওরফে শাহাদত জামান ওরফে কনস্টেবল জামান ওরফে সচিব মঞ্জুরুল ইসলাম, ওরফে সচিব গোলাম কিবরিয়া এবং তার স্ত্রী নাজমা বেগম। গত শুক্রবার ভোরে তাদের শেরপুর জেলা থেকে আটক করা হয়।

গত শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেসব্রিফিংয়ে এ আটকের তথ্য জানানো হয়। আটক শাহাদত হোসেন সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা চারটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রেসব্রিফিংয়ে বক্তব্য দেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি প্রমুখ।

প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, ২০১৩ সাল থেকে শাহাদত হোসেন বিভিন্ন জেলায় সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রতারণা করে আসছিলেন। এ ছাড়া সাধারণ মানুষকে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে আসছেন। এ তথ্য যশোর জেলা পুলিশের নজরে এলে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com