বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নেই ডাক্তারি সার্টিফিকেট, তবুও ক্লিনিক চালাচ্ছিলেন তিনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৫৩ বার

দিনাজপুরের ঘোড়াঘাটে লাইসেন্স না থাকায় অবৈধভাবে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করার অপরাধে রিন নার্সিং হোম ক্লিনিককে সিলগালা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম একজন ভুয়া নারী চিকিৎসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটক হওয়া ভুয়া চিকিৎসক পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সৈয়দ নুরুল ইসলামের মেয়ে সৈয়দা রিমা আক্তার (২৪)।

আজ সোমবার দুপুরে ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে রীন নাসিং হোম ক্লিনিকে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ডাক্তারি সার্টিফিকেট না থাকা সত্ত্বেও ওই নারীর নামের আগে ডাক্তার লিখে চিকিৎসা সেবা প্রদান করার অপরাধে ওই নারী চিকিৎসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘোড়াঘাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর নেওয়া আহম্মেদ বলেন, ‘খবর পেয়েছি বেশ কিছুদিন থেকে ভুয়া চিকিৎসক সৈয়দা রিমা আক্তার ও তার স্বামী ডাক্তার পি কে শাহিন ঘোড়াঘাট আজাদমোড়ের একটি পাঁচতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলা ভবন ভাড়া নিয়ে ডাক্তারি লাইসেন্স ছাড়াই অবৈধভাবে রিন নার্সিং হোম নামে একটি ক্লিনিক পরিচালনা করে আসছিল।’

‘সাধারণ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি গর্ভবতী নারীদের অপারেশনের (সিজার) মাধ্যমে বাচ্চা প্রসব করানো হতো সেখানে। ওই ভুয়া নারী চিকিৎকের বৈধ কোনো ডাক্তারি সার্টিফিকেট না থাকা সত্ত্বেও নিজের নামের আগে অবৈধভাবে ডাক্তার লিখে সাধারণ মানুষকে প্রতারিত করেছে’, যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com