বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ঈদের পর বগুড়ায় করোনা সংক্রমণ বেড়েছে, আরো ৩ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৫০ বার

বগুড়ায় অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। ঈদের আগে সংক্রমণ কিছুটা কমলেও পরে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে করোনায় আরো তিনজন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৯০ জন। আক্রান্তদের মধ্যে ৫২ জন পুরুষ, ৩২ জন মহিলা ও ৬ জন শিশু। উপজেলাভিত্তিক সোনাতলায় একজন, শিবগঞ্জে একজন, আদমদিঘীতে পাঁচজন, কাহালুতে চারজন, শেরপুর একজন ও বগুড়া সদরে ৭৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

মঙ্গলবার বগুড়া সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে এ তথ্য জানান ডাঃ ফারজানুল ইসলাম নির্ঝর।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৬ করোনামুক্ত হয়েছেন। গতকাল আরো তিনজন মৃত্যুবরণ করায় এ সংখ্যা এখন ১২২ জন। এদের একজনের বাড়ি বগুড়া শহরের রোডজোন সেউজগাড়ী, একজন শেরপুর উপজেলা ও অপরজনের নাটোরে জেলায়।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টা পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৩৯২ জন। এদের মধ্যে তিন হাজার ৬৫৬ জন পুরুষ, এক হাজার ৪৬৬ জন নারী ও ২৭০ জন শিশু রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com