শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যে কারণে মার্কিনিদের দেশে ফেরা বন্ধ হতে পারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৯৭ বার

বিদেশে যাওয়া আমেরিকান নাগরিক এবং দেশটির স্থায়ী বাসিন্দারা করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হলে তাদের দেশে ফেরা নিষিদ্ধ করার লক্ষ্যে হোয়াইট হাউস একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এ সংক্রান্ত খসড়া প্রস্তাবে বলা হয়েছে- কোনো কর্মকর্তা যদি ‘যুক্তিসঙ্গত কারণে মনে করেন’ যে কোনো ব্যক্তি করোনা ভাইরাস সংক্রমিত বা ভাইরাসের সংস্পর্শে এসেছে, তা হলে কর্তৃপক্ষ তার আমেরিকায় আবার ঢোকা বন্ধ করে দিতে পারবে। দেশটির সরকার এখনো সংবাদপত্রের এই রিপোর্ট সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

মহামারীর সময় কোভিড-১৯ ছড়ানোর ঝুঁকি ঠেকানোর কারণ দেখিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে বিদেশিদের ঢোকা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমেরিকার নাগরিক এবং দেশটির স্থায়ী বাসিন্দারা এ আইনের আওতাধীন ছিল না। দেশটির আরেকটি শীর্ষ সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, এ ধরনের আইন আরোপের এখতিয়ার ট্রাম্প প্রশাসনের আছে কিনা তা স্পষ্ট নয়।

তবে কেন্দ্রীয় সংস্থাগুলোকে মঙ্গলবারের মধ্যে (আমেরিকান সময়) এ পরিকল্পনা সম্পর্কে তাদের মতামত জানাতে বলা হয়েছে। এদিকে বিশ্বে করোনা শনাক্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। অর্থাৎ গত সোমবার সারা বিশ্বে করোনা রোগী দুই কোটি ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই ৫০ লাখের বেশি লোক আক্রান্ত হয়েছে।

যদিও ট্রাম্প প্রশাসনের দাবি- বেশি টেস্ট করা হয়েছে বলেই বেশি রোগী শনাক্ত হয়েছে। আর ট্রাম্প নিজেও মনে করেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে ভালোভাবে করোনা নিয়ন্ত্রণ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com