বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

সিলেটে জঙ্গি তৈরির ট্রেনিং সেন্টার খুলেছিলো নাইম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৬০ বার

সিলেটে টিলাগড়ে জঙ্গিদের ট্রেনিং দিতে শাহভিলায় বাসা ভাড়া নিয়েছিলো নব্য জেএমবির আঞ্চলিক প্রধান নাইমুজ্জামান নাইম ও তার সহযোগী সায়েম। মঙ্গলবার রাতে অভিযানকালে বাসার মালিক সামদ আলীর সামনেই এ কথা স্বীকার করেছে জঙ্গি নাইম ও সায়েম। তবে- অভিযানকালে ওই বাসায় কিছু পাওয়া যায়নি।
বাসার মালিক সামদ আলী জানিয়েছেন- রাতে পুলিশ নাইম ও সায়েমকে নিয়ে তার বাসায় আসেন। এ সময় তিনি নাইম ও সায়েমকে চিনেছেন। তারা দু’জন প্রায় দুই মাস আগে কম্পিউটার ট্রেনিং সেন্টারের নামে তার কাছ থেকে বাসা ভাড়া নেয়। এ সময় তারা জানিয়েছিলো তাদের দুই সহকর্মী ওই বাসায় থাকবে। তিনি জানান- বাসা ভাড়া নিলেও তারা কার্যক্রম শুরু করেনি।

কিংবা ওই বাসায় কেউ বসবাসের জন্য উঠেনি। তবে- নিয়মিত ভাবেই তারা বাসা ভাড়া দিয়ে যেতো।
নাইম ও সায়েমের সিলেটে বাসা রয়েছে। এর মধ্যে নাইম পরিবার নিয়ে নগরীর মিরাবাজারে বসবাস করতেন। আর সায়েম বসবাস করতেন দক্ষিন সুরমায়। এরপরও তারা নতুন যোগ দেওয়া জঙ্গিদের ট্রেনিং দিতে ওই বাসা ভাড়া নেয়। মঙ্গলবার রাতে তারা বাসার মালিকের সামনেই পুলিশের কাছে এ কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com