শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না ট্রাম্প : স্যান্ডার্স

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫ বার

মার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে হেরে যান তাহলে তিনি ক্ষমতা ছাড়তে চাইবে না। শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স একথা বলেন।

তিনি মার্কিন কংগ্রেস এবং গণমাধ্যমগুলোকে ট্রাম্পের ক্ষমতা না ছাড়া ঘটনা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। স্যান্ডার্স বলেন, এটি কোনো অলস মস্তিষ্কের চিন্তা-ভাবনা নয় বরং দুজন ডোনাল্ড ট্রাম্পই এমন ইঙ্গিত দিয়েছেন।

এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ট্রাম্প কিছুদিন আগে দেয়া তার এক বক্তৃতায় বলেছেন, “এই নির্বাচনে তারা আমাদেরকে শুধুমাত্র কারচুপির মাধ্যমে হারাতে পারে।”

বার্নি স্যান্ডার্স বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় এই বক্তব্য দিচ্ছেন যখন সমস্ত জাতীয় পর্যায়ের জরিপে বলা হচ্ছে জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে রয়েছেন।

আমেরিকার এ প্রবীণ সিনেটর বলেন, দেশের জনগণকে সতর্ক থাকতে হবে- যেকোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য। সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com