শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এই প্রথম করোনা ভ্যাকসিন প্রকাশ্যে আনল চীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১২ বার

প্রথমবারের মতো নিজেদের তৈরি ভ্যাকসিন প্রকাশ্যে আনল চীন। এ সপ্তাহে বেইজিং বাণিজ্য মেলায় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক ও সিনোফার্ম উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদর্শনীর জন্য রাখা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজারে ভ্যাকসিন না এলেও প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা আশা করছেন তৃতীয় ট্রায়াল সম্পন্ন হওয়ার পর, এ বছরের শেষের দিকে ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে।

সিনোভ্যাকের এক প্রতিনিধির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ভ্যাকসিন তৈরির কারখানা নির্মাণের কাজ শেষ করেছে, সেখানে প্রতি বছর ৩০ কোটি ডোজ উৎপাদন করা সম্ভব হবে।

সোমবার বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীরা ভ্যাকসিন দেখতে সিনোভ্যাক ও সিনোফার্মের স্টলের আশপাশে ভিড় করেন।

করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রথম দিককার ব্যবস্থাপনার বিষয়ে বিশ্বের অনেক দেশ সমালোচনা করলেও, চীন ভাইরাস প্রতিরোধে নতুন করে ব্যবস্থা নিচ্ছে। ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রেও চীনা নেতৃত্ব বিশ্ব নজরদারির মধ্যে ছিল। এর মধ্যে গত মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘বিশ্ববাসীর মঙ্গলের’ জন্য ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দেন।

সিনোফার্মের চেয়ারম্যানের বরাত দিয়ে চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস গত মাসে এক প্রতিবেদনে জানায়, তাদের ভ্যাকসিনগুলোর দামও খুব বেশি হবে না। প্রতি দুই ডোজের দাম ১০০০ ইয়েন বা ১৪৬ ডলার অর্থাৎ প্রায় সাড়ে ১২ হাজার টাকারও কম হতে পারে।

গত মাসের হিসেবে বিশ্বজুড়ে পরীক্ষাধীন ভ্যাকসিনগুলোর কমপক্ষে ৫০ কোটি ৭০ লাখ ডোজ প্রি-অর্ডার করা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে কোভিড-১৯ এর প্রতিরোধক আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত নাও পাওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com