রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বৃহস্পতিবার থেকে এমপি পাপুলের বিচার শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৫ বার

কুয়েতে গ্রেপ্তার লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুলের বিচার শুরু হতে যাচ্ছে। তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)। কুয়েতের ব্যক্তি মালিকানাধীন গণমাধ্যম আল-কাবাস এ তথ্য দিয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে পাপুলের বিচারের বিষয়টি তুলে ধরেছে। এতে বলা হয়, পাপুল ছাড়াও কুয়েতের আরও কয়েকজন এই মামলায় অভিযুক্ত। এদের মধ্যে দুজন কুয়েতি আইনপ্রণেতাও আছেন।

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি পাপুলকে গত ৬ জুন গ্রেপ্তারের নির্দেশ দেয় কুয়েতের সরকারি কৌঁসুলিরা। একই সময় গ্রেপ্তার করা হয় পাপুলের প্রতিষ্ঠানের একজন হিসাবরক্ষকসহ কয়েকজনকে। তাদের বিরুদ্ধে ঘুষ দেওয়া, অর্থপাচার, মানবপাচার এবং ভিসার অবৈধ লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, পাপুলকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অবশ্য তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ৫০ হাজার দিনার বা এক লাখ ৬৩ হাজার ৩৮৮ ডলার উপহার দেওয়ার কথা স্বীকার করেন তিনি। গ্রেপ্তারের পর পাপুলের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে পাঁচ মিলিয়ন কুয়েতি দিনার বা বাংলাদেশি টাকায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com