শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হ্যারিকেন স্যালি : যুক্তরাষ্ট্রে অন্ধকারে সাড়ে ৫ লাখ মানুষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ বার

ঘূর্ণিঝড় স্যালির তাণ্ডবে মুষলধারে বৃষ্টি ও ঝড় বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের উপসাগর উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে। এরই মধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৫টায় দ্বিতীয় ক্যাটাগরির হ্যারিকেন উপকূলে আঘাত হানে। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৯ কিলোমিটার। পরে বাতাসের গতি কমে যায়। তবে ঝড় ও টানা বৃষ্টিতে বিশাল অঞ্চল প্লাবিত হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ফ্লোরিডার পেনসাকোলায় সবচেয়ে বেশি আঘাত হানে স্যালি।

ঝড়ে শহরের বিখ্যাত সেতু বে ব্রিজ ভেঙে পড়ে। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ফ্লোরিডা পানহান্ডলে এবং দক্ষিণ আলাবামার কিছু অংশে ভয়াবহ ও বিপর্যয়কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।পেনসাকোলার ফায়ার সার্ভিসের প্রধান গিনি ক্রানর সিএনএনকে বলেন, ‘ঝড়টি চার মাসের বৃষ্টি চার ঘণ্টায় নিয়ে এসেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com