বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

দায় স্বীকার, জবানবন্দি দিতে আদালতে রবিউল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৩ বার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনার দায় স্বীকার করেছেন রবিউল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়েছে। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে রবিউল বলেছেন, আক্রোশ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত তারই তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।

এর আগে ওয়াহিদা ও তার বাবার মূল হামলাকারী রবিউল একাই বলে দাবি করে পুলিশ। পরে তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগমের আদালতে তোলে পুলিশ।

রবিউলকে আনার আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হ‌য়। বেলা ১১টার দিকে কা‌লো মাইক্রোবাসে করে র‌বিউলকে আদালতে নিয়ে যান পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় পুলিশের কড়া প্রহরা ছিল।

দিনাজপুরের বিরল উপজেলার বি‌জোড়া ইউনিয়নের ধামাহার ভীমরুল গ্রা‌ম থেকে গত ৯ সেপ্টেম্বর রবিউলকে আটক করে ডিবি পুলিশ। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তখনও নিজের দোষ স্বীকার করেছিলেন তিনি। ডিবিকে তিনি জানান, ইউএনওকে হামলার ঘটনায় তিনিই প্রধান পরিকল্পনাকারী ও একমাত্র হামলাকারী। একই দিন তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করলে সেদিনেই রিমান্ডে নিয়ে রবিউলকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ১২ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com