শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ট্রাম্পের বিরুদ্ধে ভাতিজির প্রতারণার মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯১ বার

কয়েক হাজার মিলিয়ন ডলার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার ভাতিজি মেরি ট্রাম্প। ট্রাম্প পরিবারের আরও কয়েকজনের নামেও মামলা করেছেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মেরি ট্রাম্প নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটন আদালতে এ মামলা দায়ের করেছেন। মামলায় ডোনাল্ড ট্রাম্প ছাড়াও তার বোন ম্যারিয়ানে ট্রাম্প বেরি এবং তার সদ্য প্রয়াত ভাই রবার্ট ট্রাম্পের উত্তরাধিকারীরাও রয়েছেন। মামলায় তাদের বিরুদ্ধে ‘ব্যাপক জালিয়াতি’ ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন মেরি।

মামলায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে লড়ছেন আইনজীবী জয় সেকুলো। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সদ্য প্রয়াত রবার্ট ট্রাম্পের উত্তরাধিকারীদের প্রতিনিধিত্বকারী আইনজীবীও এ বিষয়ে কথা বলতে চাননি। ট্রাম্প বেরির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স

মেরি ট্রাম্প ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ : হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’ নামক বই প্রকাশের মাধ্যমে আলোচনায় এসেছেন। বইটিতে তিনি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে হতবাক করার মতো অভিযোগ তুলেছিলেন। বইটিতে তিনি উত্তরাধিকার সম্পদ থেকে ডোনাল্ড ট্রাম্প তাকে প্রতারণার মাধ্যমে বঞ্চিত করেছেন বলে অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com