বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৪৯ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাংস্কৃতিক কর্মী বিশিষ্ট নৃত্যশিল্পী ও স্কুল শিক্ষিকা সুইটি খান জিনিয়া (৩০) সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় উল্লাপাড়ার পৌর শহরের কলেজ পাড়া মহল্লার নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। জিনিয়া উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত সানফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুল শিক্ষিকার আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় রাখা হয়েছে।

আজ সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে বলে জানান উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com