সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হতে পারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৩৯ বার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ শনিবার বিকেল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল থেকেই রাজধানী ঢকাসহ দেশের অনেক জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। রাজধানীতে এ বৃষ্টি থেমে থেমে দুপুর পর্যন্ত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর অঞ্চল তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে গেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে এটি স্থল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে।

নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান নিম্নচাপটির সঙ্গে মৌসুমি বায়ুও বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করেছে। এরই মধ্যে মৌসুমি বায়ু রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পরই তাপমাত্রা কমে নেমে আসবে শীত। অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতকালে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com