শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ঘরে ঢুকে বাবার গলাকাটা লাশ পেলেন ছেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২২৫ বার

নড়াইল সদর উপজেলায় অরুণ কুমার রায় নামে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে তার শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত অরুণ কুমার রায়ের স্ত্রী নিভা রানী পাঠক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই দম্পতির ছেলে ইন্দ্রজিৎ রায় প্রকৌশলী এবং মেয়ে ইন্দিরা রায় চিকিৎসক। ফলে চাকরির সুবাদে তারা কেউই বাড়িতে থাকতেন না।

গতকাল সকাল থেকে মোবাইল ফোনে কেউ সাড়া না পেয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেন ছেলে ইন্দ্রজিৎ। কিন্তু ঘর তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে মই বেয়ে ঘরে প্রবেশ করে শয়নকক্ষে তার বাবার জবাই করা লাশ দেখতে পান ইন্দ্রজিৎ রায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যকাণ্ডের রহস্য উন্মোচন করে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com