সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

হত্যার হুমকি দিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৫২ বার

ঢাকার সাভার উপজেলায় ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ বছরের যুবক ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নালিয়ারসুর গ্রামের একটি বাড়িতে ওই শিশু তার মা-বাবার সঙ্গে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। শিশুটির মা-বাবা দুজনই পোশাক কারখানায় কাজে গেলে গত কয়েক দিন ধরে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিলেন প্রতিবেশী যুবক ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহ।

পরে গতকাল শুক্রবার শিশুটিকে আবারও ধর্ষণ করেন ওই যুবক। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার মা-বাবাকে জানায়। শিশুটির মা-বাবা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারেস (ওসিসি) ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহ সিরাজগঞ্জ জেলার মৃত জাকির হোসেনের ছেলে।

এ ঘটনায় আজ শনিবার সকালে শিশুটির বাবা ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com