সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

এইচএসসিতে ফেল করেও চিকিৎসক!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৩৬ বার

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হন পল্লী চিকিৎসক সুকুমার বৈদ্য। চিকিৎসক না হয়েও দীর্ঘদিন রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন তিনি।

বিষয়টি জানাজানি হলে বুধবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালায়। এ সময় উপজেলার ধল্লাবাজারে সুকুমার বৈদ্যের নামের আগে ডাক্তার লেখার অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেল।

এতে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ ও মানিকগঞ্জ ব্যাটালিয়ান আনসার সদস্যরা।

ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেল জানান, চিকিৎসক না হয়েও দীর্ঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন পল্লী চিকিৎসক সুকুমার বৈদ্য। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মেসার্স বৈদ্য মেডিকেল হলে অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

অভিযানে তিনি তার দোষ স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে তিনি মুচলেকা দিয়েছেন।

তিনি আরও জানান, সুকুমার বৈদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। চিকিৎসাসেবায় প্রতারণা রোধে ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com