বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

দাড়ি কামানো ও ধূমপানের বিরুদ্ধে রায়, সৌদির ২ বিচারক বরখাস্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৯৪ বার

সৌদি আরবে দাড়ি কামানো ও ধূমপান নিষিদ্ধ করে রায় দেওয়ায় দুই বিচারককে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রায়ে ইসলামকে উদ্ধৃত করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত রায় দেওয়ায় দেশটির দুই বিচারককে বরখাস্ত করেছে সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রায়ে তারা উল্লেখ করেছেন, পুরুষের জন্য দাড়ি শেভ করা এবং ধূপান করা নিষেধ।

সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানায়, আদালতের রায় একটি প্রাতিষ্ঠানিক কাজ। এতে ব্যক্তিগত মতামত রাখার কোনো জায়গা নেই। ব্যক্তির ইচ্ছা অনুযায়ী রায়ে এসব উল্লেখ করার সুযোগ নেই বলে মনে করছে দেশটি। বিচারককে বরখাস্ত করার পর তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত জুলাইয়ে ঘুষগ্রহণের অভিযোগে সৌদি আরবে এক বিচারকের চার বছর জেল হয়েছিল। সেইসঙ্গে ১ লাখ ৩০ হাজার রিয়েল জরিমানা গুনতে হয়েছিল। এ ছাড়া একই অভিযোগে একজন মধ্যস্থতাকারীকে পাঁচ মাসের জেল ও ২০ হাজার রিয়েল জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com