শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

বাইডেন প্রশাসনের দৌড়ে ৪ বাংলাদেশি, কার হবে স্থান?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩১৪ বার

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নতুন সরকারের প্রস্তুতি হিসেবে কেবিনেট সদস্যদের বিষয়টি এখন আলোচনায়। সর্বত্রই গুঞ্জন কে কে স্থান পাচ্ছেন বাইডেনের নতুন প্রশাসনে। এই আলোচনায় ইতোমধ্যেই স্থান পেয়েছে গুগলের সাবেক নির্বাহী কর্মকর্তা ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের বাঙালি অধ্যাপক অরুণ মজুমদার। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে আভাস দেওয়া হয়েছে, এই ভারতীয় বাঙালি জ্বালানি মন্ত্রী হতে পারেন।

কেবিনেট ও অন্যান্য বিভিন্ন পদের দৌড়ে অন্তত চারজন বাংলাদেশিও রয়েছেন বলে শোনা যাচ্ছে। তারা হলেন- সাবেক মার্কিন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক, ওয়াশিংটনের সিয়াটলের অ্যাটর্নি তাহমিনা ওয়াটসন, মিশিগানের অ্যাটর্নি মৌসুমী এম. খান এবং ভার্জিনিয়ার তরুণ ডেমোক্র্যাটিক নেতা আনিকা রহমান। তবে তাদের কারোর বিষয়টিই নিশ্চিত নয়। জানা গেছে, এদের মধ্যে কেউ কেউ বাইডেন-কমলার ট্রানজিশন প্রশাসনে যোগদানের ইচ্ছাপোষণ করে লবিং শুরু করছেন।

ওয়াশিংটন পোস্ট, দ্য স্ট্যানফোর্ড ডেইলি জানিয়েছে, বাইডেনের মন্ত্রীসভায় অরুণ মজুমদারের থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি এনার্জি বা জ্বালানি মন্ত্রী হতে পারেন।

বাংলাদেশ ও ভারতের বাইরে কোনো দেশে এখন পর্যন্ত কোনো বাঙালি মন্ত্রী নেই। এই অবস্থায় যুক্তরাষ্ট্রে অরুণ যদি মন্ত্রী হতে পারেন, তা হলে তা অবশ্যই এক বড় কৃতিত্ব হিসেবে চিহ্নিত হবে। অপরদিকে, বাংলাদেশি কেউ যদি বাইডেনের নতুন প্রশাসনে স্থান পায় সেটিও হবে বাংলাদেশিদের কাছে অনেক গর্বের, অহঙ্কারের।

উল্লেখ্য, ওবামা প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত নীনা আহমেদ উপদেষ্টা হিসেবে ছিলেন। অপরদিকে, ভারতীয় বাঙালি অরুণ মজুমদার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে জ্বালানি মন্ত্রণালয়ের একটি ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন। বাইডেনের অধীনে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার দৌড়ে যারা এগিয়ে রয়েছেন তিনি তাদের মধ্যে রয়েছেন।

ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, অরুণ মজুমদার তিনি দুই দলের কাছেই জনপ্রিয়। তাই তিনি এনার্জিমন্ত্রী হলে সিনেটের অনুমোদন পাওয়া সহজ হবে। তাই তিনি এনার্জিমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com