মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শচীনকে টপকে বিশ্বের দ্রুততম ১২ হাজার রান কোহলির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার

রেকর্ড ভাঙা-গড়ার অপর নাম বিরাট কোহালি। ক্যানবেরার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২৪ রান করতেই তিনি টপকে গেলেন এক দিনের ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক। আর এই রেকর্ড ছুঁতে তিনি নিলেন মাত্র ২৪২ ইনিংস। তার আগে যে সব কিংবদন্তীরা এই কীর্তি ছুঁয়েছেন তাদের থেকে অনেক কম ইনিংস খেলে কোহলি পৌঁছে গেলেন এই রানে।

১২ হাজার রান করতে বিরাটের আগে সব চেয়ে কম ইনিংস নিয়েছিলেন বিশ্ব ক্রিকেটের আরেক কিংবদন্তী ক্রিকেটার লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। ৩০০ ইনিংস খেলে তিনি পৌঁছে গিয়েছিলেন এই রানে। কিন্তু সেই রেকর্ড বুধবার ভেঙে দিলেন বিরাট। শচীনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই করে ফেললেন ১২ হাজার রান।

ভারতের ২ ব্যাটসম্যান ছাড়াও ১২ হাজার রানের মাইলফলক পার করেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩১৪ ইনিংস), কুমার সঙ্গকারা (৩৩৬ ইনিংস), সনৎ জয়সুরিয়া (৩৭৯ ইনিংস) এবং মাহেলা জয়বর্ধনে (৩৯৯ ইনিংস)। বিশ্বের সেই সব সেরা ব্যাটসম্যানদের টপকে গেলেন বিরাট। এবং তা করলেন অনেক কম ইনিংস খেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com