শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিয়ের আসরে ছিঁড়ে যায় আদিত্য নারায়ণের পাজামা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ বার

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক, অভিনেতা ও উপস্থাপক আদিত্য নারায়ণ সম্প্রতি বিয়ের করেছেন। বিয়ের আসরেই তার পাজামা ছিঁড়ে গিয়েছিল, তিনি নিজেই এ খবর জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, গত মঙ্গলবার বিয়ে করেন বলিউডের প্রথিতযশা প্লেব্যাক গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালকে বিয়ে করেন তিনি। মুম্বাইয়ের ইসকন মন্দিরে বসে বিয়ের আসর।

বিয়ের আসরে পাজামা ছিড়ে যাওয়ার বিষয়ে আদিত্য জানান, মালা বদলের সময় হঠাৎ করেই তার পাজামা ছিঁড়ে যায়। এরপর সেখানে উপস্থিত তার এক বন্ধুর পাজামা নিয়ে পরেন তিনি। বন্ধুর পাজামা পরেই বিয়ের সমস্ত নিয়ম-কানুন পালন করেন আদিত্য নারায়ণ।

বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘বিয়েটা খুবই ছোট করে হয়েছে। কাছের বন্ধুবান্ধব, পরিবার ও আত্মীয়রাই শুধু ছিলেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com