সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেদারল্যান্ডসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২২৫ বার

নেদারল্যান্ডসে এ বছর প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা দেশটিতে এক বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ মঙ্গলবার ডাচ ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস (সিবিএস) এ তথ্য প্রকাশ করে।

সিবিএস জানায়, এক কোটি ৭০ লাখ মানুষের দেশ নেদারল্যান্ডসে এ বছর প্রায় এক লাখ ৬২ হাজার মানুষ মারা গেছে। সাধারণত বছরে যত মানুষের মৃত্যু হয়, এ বছর তার চেয়ে বাড়তি ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ বছর মৃত্যু বেড়ে যাওয়ার কারণ হিসেবে করোনাভাইরাসকে উল্লেখ করেছে সংস্থাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মৃতের সংখ্যা কখনো এতটা বেড়ে যায়নি বলে জানিয়েছে সিবিএস।

সিবিএস’র প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের শুরু থেকে মে মাসের শুরু পর্যন্ত করোনাভাইরাস মহামারির প্রথম ঢেউয়ের সময় স্বাভাবিকের চেয়ে প্রায় নয় হাজার মানুষ বেশি মারা গেছে। মধ্য সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহামারির দ্বিতীয় ঢেউয়ে বাড়তি আরও প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাত লাখ ৭০ হাজার ৪০০। মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। তবে প্রকৃত আক্রান্ত এবং প্রকৃত মৃত্যুই উভয়ই তার চেয়ে বেশি বলে সিবিএস এর প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়।

কারণ, রোগ শনাক্তের উপকরণ এবং গবেষণাগারের অভাবে মহামারির প্রথম দিকে শুধুমাত্র গুরুতর অসুস্থ রোগীরাই পরীক্ষার সুযোগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com