সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষিকার মারামারি (ভিডিও)

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২২৬ বার

স্কুলের শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন প্রধান শিক্ষক। উভয়ের মধ্যে সম্প্রতি সম্পর্কও হয়েছিল। তবে তা খুব ভালো যাচ্ছিল না। এ অবস্থায় আজ শনিবার স্কুলের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়েন তারা। পরে তাদের স্কুলে আটকে রেখে পুলিশে খবর দেন অভিভাবক ও স্থানীয়রা।

ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানা এলাকার উত্তর কালুপুর আনন্দ সংঘ প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম অক্ষয় কুমার বিশ্বাস।

স্থানীয় বাসিন্দারা জানায়, প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে ব্যাপক মারধর করছিলেন। খবর পেয়ে স্কুলে ছুটি আসেন শিক্ষিকার স্বামী। তিনি অভিযোগ করেন, ‘প্রধান শিক্ষক আমার স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছেন। থানায় অভিযোগ দিয়েছিলাম। তারপরও প্রধান শিক্ষক আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়ে চাপ সৃষ্টি করতেন। এজন্য আমার স্ত্রী আত্মহত্যাও করতে গিয়েছিল। আজ আমার স্ত্রীকে স্কুলের মধ্যে উত্ত্যক্ত করে মারধর শুরু করেন প্রধান শিক্ষক।’ তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানিয়েছে, ওই শিক্ষিকা প্রায় ১০ বছর ধরে শিক্ষকতা করছেন। বছর তিনেক আগে অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে যোগদান করেছেন। ওই শিক্ষক-শিক্ষিকা মাঝেমধ্যেই স্কুলে এভাবে মারামারি করেন৷ তাদের মধ্যে সম্পর্কও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com