মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বার্সার সামনে মৌসুমের প্রথম শিরোপা জেতার হাতছানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪০৬ বার

মৌসুমের প্রথম শিরোপা জেতার হাতছানি দিচ্ছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনাকে। আজ রোববার দিবাগত রাত ২টায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে নামবে তারা। অ্যাথলেটিক বিলবাওকে এ ম্যাচে হারাতে পারলেই ঘরে তুলতে পারবে মৌসুমের প্রথম শিরোপা।

নতুন ফরম্যাটে হওয়া সুপার কাপে এবার খেলছে গত আসরের কোপা দেল রে’র দুই ফাইনালিস্ট রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাও এবং লা লিগার শীর্ষ দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ চার দলকে নিয়ে সেমিফাইনাল ফরম্যাটে হয়েছে সুপার কাপের এবারের আসর। এর আগে টুর্নামেন্ট দুটির চ্যাম্পিয়নরা মুখোমুখি হতো সুপার কাপে, এবার থেকে সুযোগ পেয়েছে রানার্স আপরাও।

এর আগে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদকে টাইব্রেকারে হারায় বার্সেলোনা। আর পরের ম্যাচ রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাও। ফলে আজ রোববার রাতের ফাইনালে শিরোপার খোঁজে খেলতে নামবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও।

গত ৭ জানুয়ারি লা লিগার ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছিল বার্সা, যার দুই গোল করেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার সেভিয়ার মাঠে হতে যাওয়া সুপার কাপের ফাইনাল ম্যাচটিতে মেসিকে পাওয়ার ব্যাপারে সন্দিহান বার্সা। পায়ের ইনজুরির কারণে সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি খেলতে পারেননি তিনি। আজ ফাইনাল ম্যাচে খেলবেন কি না তা নিশ্চিত করে বলেননি বার্সা কোচ।

সুপার কাপের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। অন্যদিকে অ্যাথলেটিকো বিলবাও সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে ২ বার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com