সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

ব্রাজিলে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত বিমান, ৪ ফুটবলার নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৫১৬ বার

ব্রাজিলের চতুর্থ-বিভাগ ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট ও চার ফুটবলার রোববার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বিমানের আর কেউ জীবিত নেই। খবর এএফপি’র।

খবরে বলা হয়, উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে বিমানটির পাইলটও নিহত হন। টোকানটিনস থেকে গোয়ানিয়ার উদ্দেশে উড্ডয়ন করা এ বিমান রানওয়ে ত্যাগ করার পরপর আকাশ থেকে পড়ে যায়।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, এ বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টের নাম লুকাস মিরা এবং ফুটবল খেলোয়াড়দের নাম লকাস প্রাক্সাদাস, গুইলহার্মা নয়ে, রেনুল ও মার্কাস মলিনারি।

ক্লাবটি জানায়, ‘এটি অত্যন্ত দুঃখের ও আতঙ্কের খবর। এ মমান্তিক দুর্ঘটনার শিকার লোকদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করতে ক্লাব সবার প্রতি আহ্বান জানিয়েছে। এসব পরিবারকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।’

২০১৬ সালে কলম্বিয়ায় এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলীয় ক্লাবের ১৯ জন খেলোয়াড় প্রাণ হারান। মেডালিনে ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার সময় তারা এ ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হন। ওই দুর্ঘটনায় ৭১ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com