সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

শীর্ষ ১০ অর্থনৈতিক শক্তির পথে তুরস্ক : এরদোগান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০০ বার

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, বিপুল বিনিয়োগ ও বৃহৎ বিভিন্ন প্রকল্পের সাহায্যে দেশটি বিশ্বের শীর্ষ ১০ অর্থনৈতিক শক্তির অন্তর্ভুক্ত হওয়ার পথে এগিয়ে চলছে।

শনিবার মালাতিয়া প্রদেশে এক সেতু উদ্বোধনের অনুষ্ঠানে পাঠানো ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, ‘আমাদের দেশকে বিশ্বের বৃহত্তম ১০ অর্থনীতির একটিতে রূপান্তরিত করতে আমরা বৃহৎ প্রকল্পগুলোতে বিপুল বিনিয়োগ করছি।’

বর্তমানে বিশ্বে চলমান মোট বৃহৎ প্রকল্পের অর্ধেকেই তুরস্কে নেয়া হয়েছে বলে জানান এরদোগান।

তিনি আরো বলেন, তুরস্কের লক্ষ্য মহাকাশ প্রযুক্তি, হাই-টেক ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সাহায্যে ভবিষ্যতকে আঁকড়ে ধরা।

এরদোগান বলেন, ‘আমাদের শক্তিশালী অবকাঠামো থেকে আমরা যে সাহস পেয়েছি, তা থেকে প্রতিটি ক্ষেত্রেই বিরামহীনভাবে আমাদের লক্ষ্যকে বাড়িয়ে চলছি, আমাদের সক্ষমতাকে বাড়িয়েছি এবং বিশেষ করে নতুন উৎপাদনের ক্ষেত্র বিস্তার করেছি।’

সূত্র : ইয়েনি শাফাক

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com