মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বার্সাকে টপকে দুইয়ে রিয়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৩ বার

স্বস্তির জয়ে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে টপকে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে রিয়াল ২-০ গোলে হারিয়েছে গেতাফেকে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। বেনজেমার গোলে এগিয়ে যাওয়া রিয়ালের জয় সুনিশ্চিত করেন ফারল্যান্ড মেন্ডি।

ইনজুরির কারণে রিয়ালের সাম্প্রতিক সময়টা খুবই বাজে যাচ্ছে। সার্জিও রামোস, ইডেন হ্যাজার্ড, ভালভেরদেসহ আটজন চোটাক্রান্ত। হলুদ কার্ডের খাড়ায় নিষিদ্ধ টনি ক্রুস। নিয়মিতদের মধ্যে মাত্র ১২ জন সুস্থ খেলোয়াড়কে নিয়ে দল সাজান জিদান। তাতে একাদশে হয় বেশ কিছু ওলট-পালট; একসাথে মাঠে নামেন দুই লেফট-ব্যাক মার্সেলো ও মেন্ডি।

ঘরের মাঠে বল দখলে অবশ্য শুরু থেকেই আধিপত্য করে রিয়াল। তবে আক্রমণে ছিল না তেমন ধার। ফলে গোলের দেখা মিলছিল না। এর মধ্যে ছিল হালকা বৃষ্টি। দ্বিতীয়ার্ধে তা রূপ নেয় মুষলধারে।
৬০ মিনিটে গোলের অপেক্ষা ফুরোয় রিয়ালের। ভিনিসিউস জুনিয়রের দারুণ ক্রসে হেডে গোল করেন বেনজেমা। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেন্ডি। মার্সেলোর বাড়ানো ক্রসে তার জাস্ট ফিনিশিং। চলমান লিগে মার্সেলোর এটি প্রথম অ্যাসিস্ট, মেন্ডির প্রথম গোল।

শেষ অবধি ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। নতুন বছরে লিগে এই প্রথম টানা দুটি ম্যাচে জিতল রিয়াল। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার পয়েন্ট ২১ ম্যাচে ৪৩, অবস্থান তৃতীয়। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com