মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মাশরাফি এখন ‘ইয়াং গ্লোবাল লিডার’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২০৩ বার

ইয়াং গ্লোবাল লিডারসের দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতার তালিকায় স্থান পেলেন দেশের জনপ্রিয় ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখবেন।

সম্প্রতি এ সংস্থাটি অঞ্চলভিত্তিক এ তালিকা প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট ১১২ জন তরুণ নেতা তালিকায় আছেন, এর মধ্যে দক্ষিণ এশিয়ায় সপ্তম স্থানে আছে মাশরাফির নাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অংশ ইয়াং গ্লোবাল লিডারস কমিউনিটি। প্রতিবছর তারা বৈশ্বিকভাবে তরুণ নেতাদের একটি তালিকা প্রকাশ করে থাকে। ২০২১ সালের তালিকাটি প্রকাশিত হয়েছে সম্প্রতি।

তালিকায় উল্লিখিত মাশরাফির সংক্ষিপ্ত পরিচয়ে ক্রিকেটের পাশাপাশি তার সমাজসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ক্রিকেটের সঙ্গে সঙ্গে মানুষের জন্যও কাজ করছেন মাশরাফি। নড়াইলের অগণিত মানুষকে দারিদ্র্যতার ফাঁদ থেকে মুক্ত করেছে তার প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com