মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন কোহলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২১৯ বার

ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান করার মাইলফলক স্পর্শ করলেন তিনি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে এ মাইলফলক স্পর্শ করেন কোহলি। ইংল্যান্ডের ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় পায় ভারত।

এদিন অভিষিক্ত কিষাণকে নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন কোহলি। দুজনে ৫৪ বলে ৯৪ রানের জুটি গড়েন। তবে শেষ পর্যন্ত কোহলিকে আউট করতে পারেনি ইংলিশরা। ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে অপরাজিত ৭৩ রানে জয় তুলেই মাঠ ছাড়েন অধিনায়ক।

আর ৭৩ রান করার সুবাদে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। ৮৭ ম্যাচে ৮১ ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৯৪ রানের ইনিংস নিয়ে মাইলফলকে এলেন ভারত অধিনায়ক।

এছাড়া আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রানের দিক থেকে দুইয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২ হাজার ৮৩৯ রান তার। ২ হাজার ৭৭৩ রান নিয়ে তিনে রয়েছেন কোহলির সতীর্থ রোহিত শর্মা ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com