মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শেষ ম্যাচেও জিতল উইন্ডিজ, হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২০৬ বার

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও পাত্তা পেল না শ্রীলঙ্কা। নর্থ সাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের পাঁচ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে ট্রফি জিতল ক্যারিবীয়রা। অন্যদিকে লঙ্কানদের পেতে হলো হোয়াইটওয়াশের স্বাদ।

রোববার আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৪ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডি সিলভা। ৬০ বলের ইনিংসে সাতটি চার ও তিন ছক্কা হাকান তিনি। ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন আসেন বান্দারা। এছাড়া ওপেনার গুনাথিলাকা ৩৬, অধিনায়ক করুনারত্নে ৩১, নিশাঙ্কা ২৪, শানাকা ২২ রান করেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন উইকেট নেন আকিল হোসেন। জোসেফ ও জেসন নেন একটি করে উইকেট।

লক্ষ্যে ব্যাট করতে নেমে ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩২ বলে ১০২ রানের দারুণ ইনিংস খেলেন ব্রাভো। তিনি হাঁকান ছয়টি চার ও চারটি ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে ব্রাভোর এটি পঞ্চম সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফিফটির দেখা পেয়েছেন দুজন। ওপেনার সেই হোপ করেন ৬৪। ৪২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন মারমুখি কাইরন পোলার্ড। জেসন হোল্ডার করেন অপরাজিত ১৪ রান। ম্যাচ সেরার পুরস্কার পান সেঞ্চুরিয়ান ব্রাভো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com