রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এ বছর ‘বিশেষ শর্তে’ হজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৫৫ বার

চলতি বছর ‘বিশেষ শর্তে’ হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। এ বছরও করোনাভাইরাস মহামারির বিভিন্ন ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণের কারণে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হজ আয়োজন বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়েছে, কোন কোন শর্তে এবং কোন পদ্ধতিতে হজ পালন করা যাবে, সেটি পরে জানিয়ে দেওয়া হবে।

২০২০ সালে শুধুমাত্র সৌদির জনগণ হজের সুযোগ পেয়েছিলেন। দেশটিতে করোনার সংক্রমণ শুরু হওয়ার পরপরই হজ হবে কি হবে না সে ব্যাপারে দোটানায় পড়ে কর্তৃপক্ষ। পরে এক সিদ্ধান্তে সীমিত পরিসরে লোকজনকে হজ পালনে অনুমতি দেওয়া হয়। সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে কাউকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

অবশ্য, গত বছর অক্টোবরে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়েছিল। করোনাভাইরাস প্রতিরোধক টিকা আবিস্কার ও বাজারে আসার পর সৌদি সরকার জানিয়েছিল, শুধুমাত্র তারাই ওমরাহ করতে পারবে, যারা টিকা গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com