রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামীর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ১৬৬ বার

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বামী সুমন প্রামাণিক (২৬) বিষাক্ত গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সুমন উপজেলার তালশন গ্রামের টুকু প্রামানিকের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, দুই সন্তানের বাবা সুমন গতকাল শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে বাড়িতেই বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে দুপুরে অদমদীঘি হাসপাতাল ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়। এরপর নওগাঁ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি মারা যান। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com