শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইল, গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৬১ বার

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত বলে জানান।

নিহত স্কুলছাত্রীর নাম উর্মি আক্তার (১৪)। সবুজ বাগের বাসাবোতে নানার বাড়ি থেকে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত সে। তার বাবা আবুল ও মা ঝর্ণা আকতার ধলপুর এলাকায় একটি বস্তিতে থাকেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।’

উর্মির ফুফা জনি শেখ জানান, প্রেমের ফাঁদে ফেলে ওই  স্কুলছাত্রীর অশ্লীল ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখি ব্ল্যাকমেইল করত কথিত প্রেমিক। ওই ঘটনা ভুক্তভোগী তার পরিবারকে জানালে পরিবারের লোকজন শাসন করেন। পরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

জনি শেখ বলেন, ‘ছেলেটার নাম জানতে পারিনি, তবে একই এলাকায় থাকে।’ জানা গেছে, নিহত স্কুলছাত্রীর বাবার রিকশার গ্যারেজ আছে। মা সিটি করপোরেশনের ক্লিনার পদে চাকরি করেন। দুই বোনের মধ্যে উর্মি ছিল বড়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com