শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক, প্রায় ২০ লাখ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৫৩ বার

অর্থ আত্মসাৎ করে অপহরণ নাটকের পর পুলিশের অভিযানে আটক হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক কুতুপালং শাখার ক্যাশিয়ার হামিদ হোসেন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১৯ লাখ ৯২ হাজার টাকা। গতকাল রোববার সন্ধ্যায় টেকনাফ উপজেলার কাঞ্জনপাড়া এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। আটক হামিদ হোসেনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।

এর আগে গত ৩০ জুন বালুখালী এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ তাকে অপহরণ করে বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছিল। পরে গত ২ জুলাই রাতে সন্ত্রাসীরা তাকে মুক্তি দেয় বলেও প্রচার করে তার পরিবার।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ২০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে হামিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইকবাল নামে এক ব্যক্তি। সেই অভিযোগ তদন্তে নামার পর পালিয়ে বেড়াচ্ছিলেন হামিদ। এক পর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিন তাকে অপহরণ করেছে বলে দাবি করে তার পরিবার।

তিনি আরও বলেন, হামিদকে জিজ্ঞাসাবাদের পর জাহাঙ্গীর নামে একজনের বাড়ি থেকে ১৯ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, গত ৩০ জুন সকালে নিজ বাড়ি হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক কুতুপালং শাখায় যাওয়ার পথে বালুখালী পানবাজার এলাকা থেকে নিখোঁজ হয় বলে থানায় অভিযোগ করে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com