শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি

হজের স্থানে প্রবেশে সোয়া ২ লাখ টাকা জরিমানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৭২ বার

মক্কার মসজিদুল হারাম ও হজ পালনের স্থানগুলোতে প্রবেশ করলে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা (১০ হাজার রিয়াল) করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। পবিত্র হজের পূর্ব প্রস্তুতি নিতে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন। আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত জারি করা হয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, আজ থেকে মক্কার মসজিদুল হারাম ও হজের পালনের স্থানগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমাণ্যে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। মক্কা নগরীর মিনা, মুজাদালিফা ও আরাফা প্রাঙ্গণও নিষেধাজ্ঞাও আওতায় থাকবে। স্থানীয় সময় ২৫ জিলকদ থেকে আগামী ১৩ জিলহজ পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

খবরে আরও বলা হয়, যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বার বার তা অমাণ্য করা হলে জরিমানার অঙ্ক দ্বিগুন হবে। একই সঙ্গে করোনা সংক্রমণ রোধে প্রণীত নীতিমালা লঙ্ঘন করলেও আর্থিক জরিমানা আরোপ করা হবে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের এই নির্দেশনা অনুসরণ করতে বলছে।

করোনা সংক্রমণরোধে এবার সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার হজ প্রত্যাশী হজে অংশ নেবেন। হজের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করতে কঠোর স্বাস্থ্যবিধির পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে কাজ করছে সৌদি সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com