শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

লকডাউন: রাজধানীতে গ্রেপ্তার ১০৭৭ জন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৭১ বার

কঠোর লকডাউনের অষ্টম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ১৬ লাখ ৭৯০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে মোট গ্রেপ্তার হয়েছেন পাঁচ হাজার ২৬৪ জন। ঢাকা মহানগর পুলিশ জানায়, লকডাউনের অষ্টম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার লকডাউনের সপ্তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ১০২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com