শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ছেলে-মেয়ে ও স্ত্রীকে হত্যা করে গৃহকর্তার আত্মহত্যার চেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৮ বার

রংপুর মহানগরীর বাহারকাছনা কাছনারদোলা এলাকার একটি বাড়ি থেকে রোববার দুপুরে পুত্র, কন্যা ও গর্ভবতী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক দ্বন্দ্বে গৃহকর্তা আব্দুর রাজ্জাক শ্বাসরোধ করে তাদের হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রংপুর মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান নয়া দিগন্তকে জানান, পারিবারিক কলহের জেরে শনিবার রাতের কোনো একসময় ওই এলাকার খোকন মাছুয়ার পুত্র আব্দুর রাজ্জাক (৩২) তার গর্ভবতী স্ত্রী আসফিয়া আখতার রত্না (৩০), কন্যা নেহা (৩) ও পুত্র নিশাতকে (১) শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা চালান।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ রোববার দুপুরে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে হাসপাতাতে চিতিসা দেয়া হচ্ছে। আব্দুর রাজ্জাক মাদকাসক্ত। পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব ছিল কিনা, তা তদন্ত করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত রত্নার খালাতো বোন শাহনওয়াজ বেগম জানান, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। প্রথমে তারা স্টেশন এলাকায় ভাড়া বাসায় থাকতো। কিছুদিন আগে বাহারকাছনা এলাকায় বাড়ি করে সেখানে বসবাস শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com