শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রামেক হাসপাতালে ১৩ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৫৪ বার

প্রাণঘাতি করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও করোনা উপসর্গে আটজন মারা গেছেন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে মারা গেছেন তারা। এরআগের ২৪ ঘণ্টায়ও রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন ও পাবনার পাঁচজন ছিলেন।’

রামেক হাসপাতাল পরিচালক বলেন, ‘মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আর উপসর্গে রাজশাহীর তিনজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন মারা গেছেন।’

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন ও উপসর্গ নিয়ে ২৪৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩৩ জন। এর মধ্যে আইসিইউতে ছিলেন ২০ জন।’

তিনি বলেন, ‘রামেক হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০০ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৩২ শতাংশ।’

রামেক হাসপাতাল সূত্র জানায়, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাইয়ের ৩১ দিনে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৫৩৫ জনের মৃত্যু হলো। এছাড়া গত জুনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৪০৫ জন রোগী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com