শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

তিনদিন পর ব্যাংক খুলেছে আজ, লেনদেন আড়াইটা পর্যন্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২০৯ বার

টানা তিন দিন বন্ধ থাকার পরে আজ সোমবার খুলেছে ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন কার্যক্রম। অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

দেশে করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ১ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি ছিল শুক্রবার ও শনিবার। ফলে টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ ছিল।

গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com