শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সন্ধান মিলেছে কাউন্সিলর মান্নার; ঢাকা র‌্যাবের হাতে আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৫০ বার

বরিশালে ইউএনও’র বাসভবনে হামলায় পুলিশের দায়ের করা মামলার ২ নম্বর আসামী ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাকে রাজধানীর মহম্মদপুর থেকে আটক করেছে র‌্যাব ২। র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইং এর এএসপি ইমরান আটকের সত্যতা জানিয়ে বলেন, বরিশালে ইউএনওর বাসায় হামলার মামলায় এজাহারভুক্ত ২ নং আসামি শেখ সাঈদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে র‌্যাব ২ এর সদস্যরা আটক করেছে। আটকের পর সংশ্লিস্ট থানায় অর্থাৎ বরিশাল কোতয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করা হবে। গতকাল রাত ১০ টার দিকে আটক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। শেখ সাইয়েদ আহমেদ মান্না বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মহানগর আওয়াশীলীগের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ এর ছোট ছেলে। উল্লেখ্য গত বুধবার ১৮ আগস্ট বরিশালে সদর ইউএনওর সাথে বরিশাল মহানগর আওয়ামীলীগের দ্বন্ধর কারনে কোতয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়।( যাহার নং৭২ এবং ৭৩)। ওই মামলায় মান্না পুলিশ বাদীর এজাহার ভুক্ত ২ নং আসামি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com