বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কাবুলে নিজেদের ঘাঁটি কেন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২২৭ বার

কাবুলে সিআইএ এর সর্বশেষ ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। দূর নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই কার্যালয় ধ্বংস করে দেয় আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনী। গত শুক্রবার বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

কাবুল বিমানবন্দরের পাশে অবস্থিত সিআইএ’র এই বেসটি ঈগল ঘাঁটি নামে পরিচিত ছিল। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার শেষ মুহূর্তে এটি ধ্বংস করে দেওয়া হলো।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই ঘাঁটি উড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে, সেখানকার যাবতীয় সরঞ্জামাদি এবং তথ্য ও দলিল-দস্তাবেজ ধ্বংস করে দেওয়া, যাতে ভবিষ্যতে সেগুলো তালেবানের হাতে না পড়ে। আফগানিস্তানের কাউন্টার টেরোরিজম ফোর্স এবং গোয়েন্দা সংস্থাগুলোকে এই ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হতো বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।

এদিকে, আফগানিস্তানে সিআইএ’র হয়ে কাজ করা এক সাবেক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘাঁটিতে ব্যতিক্রমধর্মী একটি ইউনিট কাজ করত। গত ২০ বছরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এই ইউনিট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com