বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৩ বার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন। গত এক মাসে ৯টি ডলফিন ভেসে এসেছে। ডলফিনগুলোর মারা যাওয়ার সঠিক কারণ জানা যায়নি। তবে বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এক সপ্তাহের ব্যবধানে আজ বৃহস্পতিবারও ১২ ফুট দৈর্ঘ্যের বেশি একটি মৃত ডলফিন পাওয়া গেছে। সৈকতের জিরো পয়েন্ট থেকে চার কিলোমিটার পূর্বে ফরেস্ট ক্যাম্প পয়েন্ট সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান জেলেরা। পরে স্থানীয় জেলেরা মৎস বিভাগককে জানান।

স্থানীয় জেলে রফিক জানান, মাছটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে তিন-চার দিন আগে মারা গেছে। সৈকতে ঘুরতে এসে সকালে ডলফিনটিকে দেখতে পান।

শাহাবুদ্দিন নামে স্থানীয় আরেক জেলে জানান, কয়েকদিন ধরেই সাগর তীরে মৃত ডলফিন ভেসে আসছে। এগুলো মারা যাওয়ার কারণ বোঝা যাচ্ছে না।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে যতগুলো ডলফিন আসছে তারমধ্য এটি সবচেয়ে বড়। এর দৈর্ঘ্য ১২ ফুটের বেশি। ডলফিনের মৃত্যু রোধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,  ডলফিনগুলো মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না।  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। তবে এই ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com