মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

মোজা অপরিষ্কারের জন্য ছুটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৯৮ বার

সম্প্রতি একটি ছুটির আবেদন জানানো হোয়াটসঅ্যাপ মেসেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হবে না-ই বা কেন? ছুটি চাওয়া ওই কর্মী লিখেছেন তিনি একদিনের ছুটি চান। কারণ তার প্রেমিকা মোজা পরিষ্কার করতে ভুলে গেছেন। সেটি অপরিষ্কার হওয়ায় মোজা ছাড়া অফিস যাওয়াও সম্ভব নয়।

কারণ তার জুতাও ছিঁড়ে গেছে। বড় বড় গর্ত রয়েছে। তাই জুতা পরতে মোজা প্রয়োজন।

কিন মুরে নামে এক ব্যক্তি সম্প্রতি তার অধীনস্থ কর্মীর পাঠানো এ হোয়াটসঅ্যাপ মেসেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এ মেসেজ পাওয়ার পর কী করবেন তা বুঝতে পারেননি বস। শেষ পর্যন্ত যদিও ছুটির অনুমোদন দেন। তবে আর কেউ এমন যুক্তি দিয়ে ছুটি চাইলে দিতেন না বলেও উল্লেখ করেছেন মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

এদিকে এমন কারণ দেখিয়েও কেউ ছুটির আবেদন করতে পারেন, তা ভেবেই হেসে খুন নেটিজেনরা। আবার কারও কারও দাবি, বসেরই উচিত ছিল ছুটির পাশাপাশি এক জোড়া মোজাও দেওয়া। তবে অনেকেই ছুটির কারণে অবাক। এভাবেও যে ছুটি চাওয়া যায়, তা ভাবতেই পারছেন না কেউ কেউ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com