বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের ঘোষণা হামাস ‘সন্ত্রাসী সংগঠন’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪০২ বার

যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে গাজার শাসকগোষ্ঠী হামাসের সব শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। গত শুক্রবার ব্রিটিশ পার্লামেন্ট এ সংক্রান্ত প্রস্তাব পাস করেছে। খবর টাইমস অব ইসরায়েল।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার জানিয়েছেন, সংগঠন হিসেবে পুরো হামাসকে এখন থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে। এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল, সরকার যদি এই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ করে, তবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সমর্থন করা, ওই সংগঠনকে সমর্থন করে এমন পোশাক পরা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। এমন অপরাধের সাজা সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অভিযুক্ত ব্যক্তি। প্রসঙ্গত, ২০০১ সালেই হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাজ্য। এবার সংগঠনটির রাজনৈতিক শাখাকেও সন্ত্রাসীর তকমা দিল দেশটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com